ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবেই : সিইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করে দেশের গণতান্ত্রিক যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভোট দেওয়ার সময় কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সিইসি জানান, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গতকাল দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পষ্টভাবে বলেছি, কারও পক্ষে কাজ করা যাবে না। শুধু নিজেরা নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। তিনি আরও জানান, উপস্থিত বিভাগীয় কমিশনারও এই নির্দেশনার সাক্ষী।

নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমার একটি অবদান থাকা উচিত, এই বিশ্বাস থেকেই আমি দায়িত্ব পালন করছি।

নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এর অনেক কিছু সীমান্তের ওপার থেকেও ছড়ানো হয়। তাই আমরা মূলধারার গণমাধ্যমের ওপর ভরসা করি এবং জনগণকেও সত্য-মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার করার আহ্বান জানাই।

নির্বাচনী তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনকে দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কমিশনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হলে জনগণের রায়ই দেশের আগামী রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবেই : সিইসি

আপডেট সময় ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬