ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট শেষ, ফলাফলের অপেক্ষায় দেশ তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক: নির্মাতা আশফাক নিপুন ঢাকা-৮: ভোট ডাকাতি ও হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর আজ থেকে নতুন বাংলাদেশ গঠনের সূচনা : প্রধান উপদেষ্টার ৬ মাসের গুজবের অবসান, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিক: ডিএমপি কমিশনার দেড় বছরের অপেক্ষার পর ভোটের দিন,ভোটারদের কেন্দ্রে নির্ভয়ে আসার আহ্বান : সেনাপ্রধান মৌসুম শুরুর আগে হ্যামস্ট্রিং চোটে পড়লেন মেসি, পুয়ের্তো রিকো প্রস্তুতি ম্যাচ স্থগিত গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস জিতলে আইনশৃঙ্খলা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে : তারেক রহমান গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণ, দুই আনসার ও এক শিশু আহত

গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণ, দুই আনসার ও এক শিশু আহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে কেন্দ্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে সাময়িক ভীতি তৈরি হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে খালের ওপার দিক থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দায়িত্ব পালনরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া ভোটারের সঙ্গে কেন্দ্রে আসা আমেনা খানম (১৩) নামে এক কিশোরী আহত হয়েছে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, “সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রের মূল ফটকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট শেষ, ফলাফলের অপেক্ষায় দেশ

গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণ, দুই আনসার ও এক শিশু আহত

আপডেট সময় ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬