ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

৬ মাসের গুজবের অবসান, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিক: ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি জানান, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে যে নানা গুজব ছড়ানো হয়েছে, “ভোট হবে না”, “এটা হবে”, “সেটা হবে”,আজ তা কেবল গুজবেই সীমাবদ্ধ। বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো শঙ্কার অবকাশ নেই।

কমিশনার বলেন, “প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করছে, আর আমি আনন্দিত যে ভোটের পরিবেশ এখন পুরোপুরি স্বাভাবিক।”

তিনি আরও জানান, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী দলগুলোও ফল মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট চলায় সবাই ফল মেনে নেবে, এটা স্বাভাবিক।

শেখ সাজ্জাত আলী আশা প্রকাশ করেন, দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে।

তিনি নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি এই কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম। তখন আমার ভোট নেওয়া হয়ে গিয়েছিল বলে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার দীর্ঘদিন পর আমি ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি এবং সেটি অত্যন্ত আনন্দের।

এই মন্তব্য ভোটারদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিচ্ছে, যাতে তারা নিরাপদ ও নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে অংশগ্রহণ করতে পারেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

৬ মাসের গুজবের অবসান, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিক: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬