ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

আজ থেকে নতুন বাংলাদেশ গঠনের সূচনা : প্রধান উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে বলেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেয়েছি।

ড. ইউনূস বলেন, এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের দিনটি জাতির জন্য নতুন সূচনা, এক ধরনের মুক্তির দিন। তিনি আরও যোগ করেন, আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। সারাদিন ধরে উৎসব করতে পারি, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য এটি মহা আনন্দের দিন।

প্রধান উপদেষ্টা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণভোট আমাদের দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। এই ভোটের মাধ্যমে দেশবাসী নতুন বাংলাদেশ গঠনে সরাসরি অংশগ্রহণ করতে পারবে।

ড. ইউনূস দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, সকলকে মোবারকবাদ জানাই। আমি অনুরোধ করব, এবারের গণভোটে সকলে অংশগ্রহণ করুন। এটি আমাদের দেশের জন্য একটি নতুন ও স্থায়ী গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা।

প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে দেশের জন্য শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠু গণতন্ত্রের সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং ভোটারদের উৎসাহিত করেছেন সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

আজ থেকে নতুন বাংলাদেশ গঠনের সূচনা : প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬