ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা-৮ আসনের ফল চ্যালেঞ্জ, পুনঃগণনা ও শপথ স্থগিত চেয়ে ইসিতে আবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা-৮ আসনের ফলাফল পুনঃগণনার আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এর শপথ গ্রহণ স্থগিত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন। এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়।

আবেদনে দাবি করা হয়, অন্তত ১২টি কেন্দ্রে গুরুতর অনিয়ম হয়েছে। এসব অনিয়মের মধ্যে ভোট রিগিং, ফলাফল বিলম্বিত করা, বাতিল ভোট গণনায় যুক্ত করা এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। পাটওয়ারীর অভিযোগ, এসব ঘটনায় বিজয়ী প্রার্থীর ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মীরা জড়িত থাকতে পারেন।

তিনি বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও ফলাফল যাচাই না হওয়া পর্যন্ত বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত রাখা উচিত। অন্যথায় পরবর্তী সময়ে অনিয়ম প্রমাণিত হলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনটি বিধি অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ঢাকা-৮ আসনের ফল চ্যালেঞ্জ, পুনঃগণনা ও শপথ স্থগিত চেয়ে ইসিতে আবেদন

আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬