ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক জেলা থেকে তিন মন্ত্রী, কুমিল্লায় উচ্ছ্বাস নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন বুধবার দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ নিলেন ২৫ মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ট্রাম্প-খামেনি বৈঠক নিয়ে জল্পনা, জেনেভা আলোচনায় নতুন কূটনৈতিক সমীকরণ মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিচার শুরু আজ এলপিজিতে ভ্যাট কাঠামো পুনর্বিন্যাস: ভোক্তাদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত আজ শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু নতুন সরকারের যাত্রা তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ‘রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়’, পুরোনো মন্তব্য ঘিরে ফের আলোচনা

দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ নিলেন ২৫ মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রিসভার ২৫ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।

এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ২৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সরকারি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ খুব শিগগিরই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শুরু করবেন তারা।

এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন নতুন সরকারের প্রশাসনিক কাঠামো পূর্ণতা পেতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভার সামনে অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার ও জনআস্থার পুনর্গঠন, এই তিনটি বড় চ্যালেঞ্জ এখন অগ্রাধিকার পাবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক জেলা থেকে তিন মন্ত্রী, কুমিল্লায় উচ্ছ্বাস

দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ নিলেন ২৫ মন্ত্রী

আপডেট সময় ০৬:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬