ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নতুন চাকরিতে যোগদান করলেন শফিকুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর সাবেক প্রেসসচিব শফিকুল আলম নতুন পেশাগত দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি নতুন ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য ডেইলি ওয়াদা এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। তার এই ঘোষণার পর সাংবাদিক মহলে শুভেচ্ছার বার্তা দেখা গেছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিবর্তনের মধ্যেই তার এই নতুন পদে যোগদান বিশেষভাবে আলোচনায় এসেছে। দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পরিষদ বিলুপ্তির কথা জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সরকারি দায়িত্ব শেষে সংবাদপত্রের সম্পাদকীয় নেতৃত্বে যোগ দেওয়া শফিকুল আলমের জন্য নতুন এক পেশাগত অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন সাংবাদিকতা ও নীতি-সংক্রান্ত যোগাযোগে কাজ করার অভিজ্ঞতা তার নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নতুন চাকরিতে যোগদান করলেন শফিকুল আলম

আপডেট সময় ০১:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬