ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে রিজার্ভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আয় ছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি একদিনেই এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

প্রবাসী আয় বাড়ার ফলে ব্যাংকগুলো থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

এর আগে ৭ ফেব্রুয়ারি মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ২৫ লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ধরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার।

তারা আরও জানান, সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় বাড়ে। এছাড়া যেসব দেশে বাংলাদেশি শ্রমিক বেশি, সেসব দেশ থেকেই মূলত বেশি রেমিট্যান্স আসে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে রিজার্ভ

আপডেট সময় ০৪:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬