ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা, আর রোজাকে সামনে রেখে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় রমজান ঘনিয়ে আসায় বিশেষ উদ্যোগ নেওয়ার সময় সীমিত ছিল, তবে ইতিবাচক দিক হলো, সরকারের হাতে থাকা মজুদ বাজারদর নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট।

নতুন কথা/এসআর

সিলেট অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তিনির্ভর পেশার বিস্তার এবং একটি আধুনিক এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতা দ্রুত বাড়ছে; পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন করছে। এ অবস্থায় পিছিয়ে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানো সময়ের দাবি। আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সহায়তা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬