ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চের মাঝামাঝি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দু-এক দিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন এবং প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, সে হিসেবে ১৪ মার্চের মধ্যেই অধিবেশন বসা বাধ্যতামূলক।

ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নতুন সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, তবে তা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই করা হয়। ফলে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সুপারিশ গেলেই অধিবেশন আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম অধিবেশন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন সংসদের কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে স্পিকার নির্বাচন ছাড়াও আইন প্রণয়ন প্রক্রিয়ার সূচনা, সংসদীয় কমিটি গঠন এবং সরকারের নীতিগত অগ্রাধিকারের ইঙ্গিত পাওয়া যায়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মার্চের মাঝামাঝি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে

আপডেট সময় ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬