ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সরকার দেশের কৃষকদের জন্য ফ্যামিলি কার্ডের আদলে ‘কৃষক কার্ড’ বিতরণ করার পরিকল্পনা নিয়েছে। তবে এটি সরাসরি জাতীয় পর্যায়ে চালু না করে প্রথমে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, কৃষক কার্ড সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী বলেন, “নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দেওয়া হবে। আজ প্রধানমন্ত্রী প্রথম বৈঠক করছেন। ইনশাআল্লাহ, খুব দ্রুত আমরা পাইলট প্রকল্প শুরু করব।”

তথ্যমন্ত্রী আরও জানান, এই কার্ডের মাধ্যমে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা পাবেন। এতে কৃষি জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষকরা বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা এবং আবহাওয়ার তথ্য পাবেন, যা উন্নত পরিকল্পনার সুযোগ করে দেবে।

জহির উদ্দিন স্বপন বলেন, “প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ রোধে আমরা ‘স্মার্ট কার্ড’ প্রযুক্তি ব্যবহার করছি। একজন কৃষক যেমন সিম কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংকিং বা অন্যান্য সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে রাষ্ট্র ও কৃষকের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে কৃষক সুবিধা পাবেন এবং সরকারও সমস্যাগুলো সরাসরি জানতে পারবে।”

মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের মাধ্যমে সীমিত অঞ্চলে কাজ শুরু হবে, তবে পরবর্তীতে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। প্রকল্পের সময়সূচি চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি, তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার লক্ষ্যে কাজ চলছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬