ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে দুই মাসের জন্য পদ্মা-মেঘনা নদীর নির্দিষ্ট অংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার রাত ১২টার পর থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং মার্চ-এপ্রিল মাসজুড়ে বলবৎ থাকবে।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এ সময়ে শুধু ইলিশ নয়, সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অঞ্চলকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীপথে যৌথ অভিযান পরিচালনা করা হবে এবং জেলেদের সচেতন করতে প্রচার কার্যক্রমও জোরদার করা হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট সময় ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬