ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে অনুষ্ঠিত এ সভায় তিনি সরকারি কর্মকর্তাদের সম্মিলিত দায়িত্ববোধ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসসহ সংশ্লিষ্ট উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং পরে কার্যালয়ের গঠন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারের দিকে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সেই প্রত্যাশা পূরণের অংশীদার। তিনি উল্লেখ করেন, “সরকার তখনই সফল হবে, যখন প্রশাসনের প্রতিটি স্তর দায়িত্বশীলভাবে কাজ করবে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য, শিক্ষা, নারীশিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়নসহ ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ যেন রাষ্ট্রের ভেতরে নিরাপদ ও স্বস্তিবোধ করে, সেটি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে দুর্নীতি নির্মূলে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট গোপনীয়তা রক্ষা ও সরকারি বিধি-নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বশীলতা ও শৃঙ্খলা অপরিহার্য।

সভা শেষে উপস্থিত কর্মকর্তারা সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাস দেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬