ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কয়েক সপ্তাহের টানটান উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে “বড় ধরনের যুদ্ধ অভিযান” শুরু হয়েছে। একই দিনে তেহরানসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার লক্ষ্য হিসেবে কাতার, কুয়েত ও বাহরাইন-এ অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, ইরানের ক্ষমতাসীন শাসনব্যবস্থা পরিবর্তনই এ সামরিক অভিযানের মূল লক্ষ্য। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলার দাবি

খবরে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানী মানামার জুফফাইর এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে বলে জানিয়েছে আঞ্চলিক সংবাদসূত্র। যদিও বিস্ফোরণের কারণ সম্পর্কে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট কিছু জানায়নি।

কাতারে প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইল ভূপাতিত

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। দেশটিতে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে এবং এতে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠার আশঙ্কা রয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ

আপডেট সময় ০৩:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬