ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

দেশে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতা তৈরি হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ও স্থানীয় উভয় বাজারে। আন্তর্জাতিক স্বর্ণদরের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গোল্ডপ্রাইস.ওআরজি এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৩৫৬ ডলারে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ২৭৮ ডলার।

উল্লেখ্য, গত জানুয়ারির শেষদিকে বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক উল্লম্ফনের প্রভাবে দেশে একদিনেই ভরিপ্রতি ১৬ হাজারের বেশি টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম উঠে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দর।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

আপডেট সময় ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬