ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কে দেওয়ার বিষয়ে সরকার ইতিমধ্যে মৌখিক ও সাক্ষাতের মাধ্যমে অফার দিয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব ঠিক করার জন্য আমরা প্রধান বিরোধী দলকে অফার দিয়েছি। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারবেন।

তিনি আরও বলেন, এটি আলাপ-আলোচনার বিষয়। তবে আমরা ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি। চাইলে সরকারি দল উভয় পদই নিতে পারতো, কিন্তু জুলাই জাতীয় সনদের নির্দেশনায় ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হওয়া উচিত। আমরা এখনই এটি গুড উইল হিসেবে অফার করেছি।

সালাহউদ্দিন আহমদের এ বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো, উচ্চকক্ষ গঠনে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিরোধী দলকেও গুরুত্বপূর্ণ অবস্থানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬