ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করার অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, ইরান সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক এলাকাতেও এসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে।

শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন। তিনি বলেন, ইরান একাধিকবার ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা ইসরায়েলের সামরিক ও বেসামরিক উভয় এলাকায় আঘাত হেনেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ উল্লেখ করে তিনি এটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দেন।

নাদাভ শোশানি বলেন, “ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এসব বোমা নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

আপডেট সময় ১২:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬