ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দল। দুপুর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের মধ্যে চারজনকে নিরাপদে উদ্ধার করেছেন।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৩:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬