ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিমানের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই অঞ্চলের চারটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। রুটগুলো হলো, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হতে পারে।

বোসরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে সে অনুযায়ী ফ্লাইট পরিচালনা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এজন্য অভ্যন্তরীণ নম্বর ১৩৬৩৬ অথবা আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬-এ যোগাযোগ করা যাবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিমানের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬