ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের কার্যপ্রণালি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। রাষ্ট্রপতি হাউজে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

এ সময় তাদের স্লোগানের মধ্যে ছিল- ‘কিলার চুপ্পু বয়কট, বয়কট’, ‘গ্রেট আউট, গ্রেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেট আউট’ এবং ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার, সাবধান’। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

তবে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। পরে তারা জানান, জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতেই দাঁড়িয়েছিলেন, রাষ্ট্রপতিকে সম্মান জানানোর জন্য নয়।

এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের হাতে ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়। সংসদ কক্ষে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের পর তারা ওয়াকআউট করে বেরিয়ে যান।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট সময় ০৪:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬