সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু আগে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকাল সাড়ে ১০টার আগেই স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধে উপস্থিত হন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 



















