ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রাম ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, ভাড়া বাড়ার আশঙ্কা নেই : সড়কমন্ত্রী টানা দ্বিতীয় দিন কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক খামেনির কড়া হুঁশিয়ারি, বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল সংসদে রাষ্ট্রপতি: হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বর-কনেসহ নিহত ১৩

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, ভাড়া বাড়ার আশঙ্কা নেই : সড়কমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং জ্বালানির দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে আশ্বস্ত করায় জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দেশের রেল যোগাযোগকে আরও আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। যাতে মানুষ স্বল্প সময়ে আরামদায়কভাবে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার জন্য কাজ করছে।

ঈদযাত্রার চাপ সম্পর্কে তিনি বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করেন। বিশ্বের খুব কম শহরেই এত অল্প সময়ে এত মানুষের যাতায়াতের এমন চাপ দেখা যায়। এই বিশাল চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হলেও সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাস পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

ট্রেনের শিডিউল স্বাভাবিক রাখতে লোকোমোটিভ সংকটের বিষয়েও কথা বলেন রেলপথমন্ত্রী। তিনি জানান, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় প্রতি ৪০০ মিটার পরপর তাদের অবস্থান থাকবে বলেও জানান মন্ত্রী।

এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, ভাড়া বাড়ার আশঙ্কা নেই : সড়কমন্ত্রী

আপডেট সময় ০১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬