ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদ দেখার অপেক্ষায় দেশ, ঘরমুখো মানুষের ঢল আর বাজারে শেষ মুহূর্তের ব্যস্ততা যেভাবে বিশ্বসেরা পেসারে পরিণত হয়েছেন তাসকিন-মুস্তাফিজরা! মেহেদির রঙে রাঙা প্রেম, দেব-রুক্মিণীকে ঘিরে বিয়ের জল্পনা তুঙ্গে ঈদযাত্রায় স্বস্তির চিত্র, নির্ধারিত ভাড়াই নিচ্ছে পরিবহন: সড়ক পরিবহনমন্ত্রী যানবাহনের চাপ বাড়লেও স্বস্তির ঈদযাত্রা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু, শোক ময়মনসিংহে ঈদযাত্রায় কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর বিজ্ঞাপন ট্রাম্প-শির আলোচিত বৈঠক ইরান যুদ্ধের জেরে পেছাচ্ছে ঈদযাত্রায় আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রায় স্বস্তির চিত্র, নির্ধারিত ভাড়াই নিচ্ছে পরিবহন: সড়ক পরিবহনমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সব পরিবহনই নির্ধারিত ভাড়া নিচ্ছে। এমনকি কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নিচ্ছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১৮ মার্চ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, টার্মিনালের সব বাস কাউন্টারেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলা হচ্ছে। বাসগুলোও নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না।

তিনি আরও জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক রাখতে টার্মিনালজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

সড়ক পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

এছাড়া জ্বালানি সরবরাহ নিয়েও আশ্বস্ত করে তিনি বলেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। তবে কেউ যদি কোথাও জ্বালানি না পায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানান তিনি।

সব মিলিয়ে, এবারের ঈদযাত্রায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও স্বস্তিদায়ক বলেই দাবি করেছেন মন্ত্রী।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদ দেখার অপেক্ষায় দেশ, ঘরমুখো মানুষের ঢল আর বাজারে শেষ মুহূর্তের ব্যস্ততা

ঈদযাত্রায় স্বস্তির চিত্র, নির্ধারিত ভাড়াই নিচ্ছে পরিবহন: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬