ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলই খেলবে বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ভুটানের বিপক্ষেও এই ছকে শুরুর একাদশ বানিয়েছিলেন। সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন শুধু রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষে ছক কেমন হবে তা সংগত কারণেই মিডিয়ার সামনে প্রকাশ করেননি। তবে দলে হামজা, ফাহমিদুল, শমিতের মতো বিদেশি লিগে খেলা ফুটবলার থাকলেও পুরোপুরি তৃপ্ত নন কোচ। ‘আমাদের প্রস্তুতি ভালো, গেম প্ল্যানও ভালো। তবে আমাদের ফুটবলের লেবেল আরও উন্নতি করতে হবে। আমাদের সামর্থ্য আছে আক্রমণভাগে ভালো করার। মাঝমাঠও ভালো। দলে যারা আছেন তাদের কোয়ালিটিও আছে। তবে এটাও ঠিক সিঙ্গাপুর কঠিন দল।’

ফিফা র‌্যাংঙ্কিয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬১, সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়া। ২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের শীর্ষ থাকতে হবে। আর সেটা করতে গেলে অবশ্যই ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ নিয়েই মাঠে নামতে হবে।

‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি। সবাই অনুশীলনে মনোযোগ দিয়েছে, পরিশ্রম করেছে। এই ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে ভুটানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ওই ম্যাচে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।’

কালকের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে শমিত সোমের। তাকে নিয়েও আশাবাদের কথা শোনান ক্যাবরেরা। ‘অনুশীলনের পর ২৩ জন চূড়ান্ত করেছি। শমিত আমাদের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। ট্যাকটিস, টেকনিক সব কিছুতেই সবার সঙ্গে মিলেছে। প্রথমবার এসেই সে দলে যে প্রভাব রাখছে সেটা খুব ভালো। অন্যদের সঙ্গেও ওর বোঝাপড়া ভালো। তাছাড়া তার সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি।’ সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটি ম্যাচের অপেক্ষায় আছেন বাংলাদেশ কোচ।

নতুনকথা/এমএএম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলই খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫