ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আশ্বাস দিলেন ফাহামেদুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের জার্সিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন ফাহামেদুল ইসলাম। দেখিয়েছেন নৈপূণ্য। বল নিয়ে দ্রুত গতিতে এগোনো আর পাসিং দক্ষতা আলাদা করেছে তরুণ তুর্কিকে। ফাহামেদুলরা অবশ্য মঙ্গলবার জিততে পারেননি। ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। প্রত্যাশার ম্যাচে অমন হারে স্বভাবতই মন খারাপ ১৮ বর্ষী তারকার।

আজ টিম হোটেল ছেড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে ফাহামেদুল শুনিয়েছেন প্রত্যয়, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।

মঙ্গলবার রাতেই অনেকে ছেড়েছে টিম হোটেল। হামজা চৌধুরী ও সামিত সোম সকালেই ছেড়েছেন দেশ। ফাহামেদুল যাচ্ছেন তার জেলা শহর ফেনীতে। তার আগে তরুণ এই ফরোয়ার্ড বলেছেন সিঙ্গাপুর ম্যাচের কথা, ‘আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশাআল্লাহ।’

ফাহামেদুলকে দলে নেওয়া নিয়ে কত না কাণ্ড! জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়া এবং সেখান থেকেই তাকে ফেরত পাঠানো, এরপর আরও কত ঘটনা। সবশেষ ভুটানের বিপক্ষে অভিষেক হয়ে যায় ফাহামেদুলের। ওই ম্যাচটি বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে। খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষেও। এই সময়ে কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলেই জানিয়েছেন ফাহামেদুল।

তরুণ ফরোয়ার্ড খেলার সুযোগটিকে দারুণ কিছুমনে করছেন, ‘এখানের সবাই দারুণ। হামজা ভাই, সামিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এক। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও এক। হামজাদের দল তিনে। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং। আসরের পরের রাউন্ড অক্টোবরে। তৃতীয় রাউন্ডে ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে গিয়ে ম্যাচ খেলবে হামজা-ফাহামেদুলরা। তার আগে এখনও কোনো প্রীতি ম্যাচের কথা জানা যায়নি।

নতুনকথা/এমএএম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

আশ্বাস দিলেন ফাহামেদুল

আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫