ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক দুপুরে

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত না থাকলেও, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার ভাষায়, “তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা। স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করে জানান, “লন্ডনে ড. ইউনূস যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার এবং ‘জুলাই চার্টার’ বিষয়ক নানা প্রস্তাব আলোচনায় আসতে পারে। নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনের দিকনির্দেশনাও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার কেন্দ্রে থাকবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যৌথ অবস্থানের সম্ভাবনা।

লন্ডনের এই আলোচিত বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক দুপুরে

আপডেট সময় ০৫:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫