ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনপিসহ ৩০ দলের সঙ্গে আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ নানা গঠনমূলক ইস্যুতে আলোচনা করতে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুন সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হবে এবং চলবে ১৯ জুন পর্যন্ত।

বৈঠকে আলোচনার জন্য যেসব বিষয় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে-

  • সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ,
  • স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া,
  • নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি,
  • দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ),
  • এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।

এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়নি, সেগুলোর সমাপ্তি টানা এবং নতুন করে উদ্ভূত কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে এবারের এই বৈঠক ডাকা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক এই সংলাপকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বিএনপিসহ ৩০ দলের সঙ্গে আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

আপডেট সময় ১২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫