ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

গণফোরামের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও প্রথিতযশা রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এই প্রথিত রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের পক্ষে নিরলস লড়াই চালিয়ে গেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক প্রতিশ্রুতিশীল ও নির্লোভ রাজনীতিবিদ।

তারা আরও বলেন, দেশের চলমান সংকট ও ক্রান্তিকালে মোস্তফা মহসিন মন্টুর মতো নেতার উপস্থিতি ছিল অত্যন্ত প্রয়োজন। তাঁর বিদায় শুধু গণফোরামের জন্য নয়, গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

ওয়ার্কার্স পার্টি নেতারা গণফোরামের সব নেতা-কর্মী এবং মরহুম মন্টুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন প্রগতিশীল রাজনীতিবিদ, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সক্রিয় ছিলেন।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫