ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে এ আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন এবং অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আবেদনটি শুনানির পর বিচারক তা মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ১৫ জন হলেন- সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

দুদক সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে শেয়ারবাজারে অস্বচ্ছ পুঁজির বিনিয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নতুন কথা/এএস

৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫