ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ট্রাম্পের হুমকিতে আগুন ঝরাল তেহরান, হোয়াইট হাউজের পা চাটবে না ইরান

আয়াতুল্লাহ আলী খোমেনী। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী কূটনৈতিক মিশন। নিউইয়র্ক থেকে দেওয়া এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে- ইরানি কূটনীতিকরা হোয়াইট হাউজে মাথানত করতে যাবেন না।

ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানি আলোচকরা নাকি হোয়াইট হাউজে আলোচনায় অংশ নিতে মরিয়া। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানি মিশন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জানায়- “কোনো ইরানি কর্মকর্তাকে হোয়াইট হাউজের দরজায় বসে থেকে পা চাটতে বলা হয়নি। আমাদের নীতিতে মাথানত করার প্রশ্নই আসে না।”

পোস্টে আরও বলা হয়, ট্রাম্পের মিথ্যার চেয়েও বেশি ঘৃণ্য হচ্ছে তার সেই “কাপুরুষোচিত হুমকি”, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্পর্কে অপমানজনকভাবে বলেন- আমেরিকা জানে তিনি কোথায় আছেন, তবে এখনই আঘাত হানতে চায় না।

এমন মন্তব্যকে শুধু রাজনৈতিক ঔদ্ধত্য নয়, বরং কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ লঙ্ঘন বলেই অভিহিত করেছে ইরান।

ইরানি মিশন স্পষ্ট করে দিয়েছে- “জোর করে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান। হুমকির জবাব হবে পাল্টা হুমকি। একতরফা পদক্ষেপের জবাবেও নেওয়া হবে পাল্টা ব্যবস্থা।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য সম্ভবত যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনি রাজনীতিতে প্রভাব ফেলার কৌশল হতে পারে। তবে তেহরান যে ধরনের ভাষায় পাল্টা জবাব দিয়েছে, তা ইঙ্গিত করে- ইরান এখন আর আগের মতো রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক কূটনীতির পথে হাঁটছে।

এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা আরও বাড়াতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কিছু পর্যবেক্ষক।

নতুুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ট্রাম্পের হুমকিতে আগুন ঝরাল তেহরান, হোয়াইট হাউজের পা চাটবে না ইরান

আপডেট সময় ১২:১৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫