ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ায় প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।

জরিমানার তালিকায় দলের শীর্ষ তারকারাও রয়েছেন। তাদের মধ্যে আছেন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম, প্রধান পেসার শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খান। বোর্ডের মতে, বড় আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়াই এই কঠোর সিদ্ধান্তের মূল কারণ।

এবারের আসরে ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান সহযোগী দলগুলোর বিপক্ষে জয় পেয়ে সহজেই পরের ধাপে উঠলেও সুপার এইটে ছন্দ হারায়। ধারাবাহিক ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয় দলটিকে।

পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দলের প্রতি অতিরিক্ত সহনশীলতা দেখানো হয়েছে, এমন মূল্যায়নের ভিত্তিতেই বোর্ড শাস্তিমূলক এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতেই খেলোয়াড়দের আর্থিক প্রণোদনা দেওয়ার নীতির কথাও জানানো হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পাকিস্তান দলে শৃঙ্খলা ফেরানোর বার্তা দিলেও খেলোয়াড়দের মানসিকতার ওপর এর প্রভাব কেমন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি

আপডেট সময় ১২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬