ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে কারা, বাংলাদেশ না পাকিস্তান?

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে টাইগার যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত বিকেল তিনটার দিকে টস হলে পাকিস্তান জয় পেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ম্যাচটি কার্টেল ওভারে অনুষ্ঠিত হচ্ছে। দুই দলই খেলবে ২৭ ওভারের ইনিংস। মাঠ খেলার উপযোগী হলেও আবহাওয়ার অনিশ্চয়তা থাকায় দর্শকদের মনে তৈরি হয়েছে প্রশ্ন- ম্যাচ আবার বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে উঠবে কোন দল?

আইসিসির ম্যাচ খেলার নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল ঘোষণা করতে হলে উভয় দলকে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। যদি সেটিও সম্ভব না হয় এবং ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই ফাইনালে উঠে যাবে।

অর্থাৎ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ভাগ্য সহায় হবে বাংলাদেশেরই।

নতুন কথা/এসআর

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে কারা, বাংলাদেশ না পাকিস্তান?

আপডেট সময় ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫