ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে কঠিন বাস্তবতার মুখে পড়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে পরাজিত হলো দল।

ম্যাচের প্রথমার্ধে দারুণ লড়াই উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। রক্ষণভাগের দৃঢ়তায় চীনের আক্রমণ সামলে রাখে তারা। তবে বিরতির পর চিত্র বদলে যায়। ম্যাচের ৪৭তম মিনিটে ইউ জিংইউয়ের গোলে এগিয়ে যায় চীন। এরপর ৮২তম মিনিটে ওয়াং আইফাং দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

এই হারের ফলে টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ এখন জটিল হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে থাইল্যান্ড অন্তত ড্র করলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

অভিষেক আসরে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

আপডেট সময় ০৮:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬