ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নিউজিল্যান্ড কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভেঙে দিলেন জ্যাকব ডাফি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ড ক্রিকেটে নতুন এক অধ্যায়ের নাম জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরা হয়েছেন এই ফাস্ট বোলার। সেই সঙ্গে ৪০ বছর পর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে পেছনে ফেলেছেন তিনি।

সিরিজজুড়ে তিনটি পাঁচ উইকেট শিকারসহ মোট ২৩ উইকেট নিয়েছেন ডাফি। এর মাধ্যমে চলতি বছরে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৮১-এ। এর আগে ১৯৮৫ সালে এক পঞ্জিকাবর্ষে ৭৯ উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রিচার্ড হ্যাডলি।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত টেস্টে নিউজিল্যান্ডের রেকর্ড ৩২৩ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ডাফি ছিলেন অবিশ্বাস্য। ২২.৩ ওভারে মাত্র ৪২ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কিউইদের হাতে তুলে দেন তিনি। এই ম্যাচজয়ী পারফরম্যান্সেই চার দশকের পুরোনো রেকর্ড ভেঙে দেন ডাফি।

পরিসংখ্যানের বিচারে ডাফির কীর্তি আরও নজরকাড়া। চলতি বছর ৩৯ ইনিংসে মাত্র ১৭.১১ গড়ে ৮১ উইকেট শিকার করেছেন তিনি। বিপরীতে, হ্যাডলি ১৯৮৫ সালে ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে ৭৯ উইকেট নিয়েছিলেন।

৮৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে। মাত্র ৫১ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে হ্যাডলির সমান উচ্চতায় পৌঁছান ডাফি। এরপর রোস্টন চেজকে আউট করে রেকর্ড ভাঙেন এবং শেষ ব্যাটার জেইডেন সিলসকে বিদায় করে ব্যবধান আরও বাড়ান।

ম্যাচ শেষে নিজের কীর্তি নিয়ে আবেগ প্রকাশ করেন ডাফি। তিনি বলেন,
“লাঞ্চের সময় এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাটা দেখছিলাম। সেখানে অসাধারণ সব নাম ছিল। এমন কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম দেখা সত্যিই খুব বিশেষ অনুভূতি।”

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নিউজিল্যান্ড কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভেঙে দিলেন জ্যাকব ডাফি

আপডেট সময় ০৩:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫