ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বক্স অফিস কাঁপানো ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে যখন দর্শকদের উত্তেজনা চূড়ায়, ঠিক তখনই বলিউডে চমকপ্রদ এক খবর। বহুল প্রতীক্ষিত এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের রেশ এখনো কাটেনি। এমন সময় অক্ষয়ের এই সিদ্ধান্ত টিনসেল টাউনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নির্মাতারা ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।

সব প্রস্তুতি যখন এগোচ্ছিল পরিকল্পনামাফিক, তখনই দেখা দেয় সৃজনশীল মতানৈক্য। ছবিতে অভিনয়ের পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা না থাকলেও, নিজের চরিত্রের পরিসর ও অনস্ক্রিন উপস্থিতি আরও জোরালো করতে কিছু পরিবর্তনের প্রস্তাব দেন অক্ষয় খান্না। তবে সেই প্রস্তাবে সায় দেননি পরিচালক ও প্রযোজকরা।

চিত্রনাট্য নিয়ে এই মতভেদের জেরেই শেষ পর্যন্ত মেগা বাজেটের এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর নজির দেখা গেছে বলিউডে। সম্প্রতি রণবীর সিং ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কাকতালীয়ভাবে, রণবীর ও অক্ষয় দুজনই ‘ধুরন্ধর’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবির অভাবনীয় সাফল্যের পর থেকেই দুই তারকাই নাকি নিজেদের পরবর্তী কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও হিসেবি হয়ে উঠেছেন।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না

আপডেট সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫