ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম, নেতৃত্বে শেখ মেহেদি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর একদিন আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। আসন্ন আসরে দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদি।

বিপিএলে এটিই শেখ মেহেদির প্রথম অধিনায়কত্ব। এর আগে কখনো নেতৃত্বের দায়িত্ব না পেলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এর আগে তিনি ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন। সেই অভিজ্ঞতাকেই এবার নেতৃত্বে কাজে লাগাতে চায় চট্টগ্রাম রয়্যালস।

এদিকে দল পরিচালনায়ও এসেছে বড় পরিবর্তন। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

চট্টগ্রামের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস ইকবালকে। উল্লেখ্য, শুরুতে প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনিশিয়ান মমিনুল হকের নাম ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হলেও শেষ পর্যন্ত দায়িত্ব পান মিজানুর রহমান বাবুল।

নতুন নেতৃত্ব ও ব্যবস্থাপনায় এবারের বিপিএলে চট্টগ্রাম রয়্যালস কী করতে পারে, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

নতুন কথা/এসআর

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি

অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম, নেতৃত্বে শেখ মেহেদি

আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫