ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

  • স্পোর্টস্ ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক প্রতীকগুলোর একটি- স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ- নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারের ঐতিহাসিক ক্যাপটি ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এই ব্যাগি গ্রিন পরেছিলেন ডন ব্র্যাডম্যান। সেটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সিরিজ। ১৯৪৮ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। সেই ঐতিহাসিক ক্যাপটি সোমবার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় শহর গোল্ড কোস্টে লয়েডস অকশনিয়ার্সের আয়োজিত নিলামে তোলা হয়। নিলামে ক্যাপটি কিনেছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

দীর্ঘ ৭৫ বছর ধরে ক্যাপটির মালিকানা ছিল ভারতীয় ক্রিকেটার এসডব্লিউ সোহনি, যিনি রাঙ্গা সোহনি নামেও পরিচিত। এত বছর ধরে তাঁর পরিবার ক্যাপটি জনসমক্ষে প্রদর্শন করেনি। এমনকি পরিবারের সদস্যদের জন্যও ছিল কড়াকড়ি নিয়ম- ১৬ বছরের কম বয়সীদের এই ব্যাগি গ্রিন দেখার অনুমতি ছিল না, আর অনুমতি পেলেও তা ছিল মাত্র পাঁচ মিনিটের জন্য।

নিলামের ক্ষেত্রেও একটি বিশেষ শর্ত জুড়ে দেন সোহনি। তিনি চেয়েছিলেন, ক্যাপটি যেন অস্ট্রেলিয়াতেই থাকে। নিলাম শুরুর সময় লয়েডস অকশনিয়ার্সের প্রধান নিলাম পরিচালক ক্যাপটিকে ক্রিকেট ইতিহাসের ‘হলি গ্রেইল’ হিসেবে উল্লেখ করেন এবং সোহনির শেষ ইচ্ছার কথাও জানান। তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে—ব্যাগি গ্রিনটি অস্ট্রেলিয়াতেই থাকবে এবং ভবিষ্যতে কোনো বিখ্যাত জাদুঘরে প্রদর্শিত হবে। সেখানে ডন ব্র্যাডম্যানের নামের পাশাপাশি এসডব্লিউ সোহনির নামও উল্লেখ থাকবে।

ডন ব্র্যাডম্যানের মোট ব্যাগি গ্রিন ছিল ১১টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৫২টি টেস্ট খেললেও সিরিজ খেলেছেন ১১টি, সে সময় নিয়ম ছিল প্রতিটি সিরিজে নতুন একটি করে ক্যাপ দেওয়া। পরবর্তী সময়ে ব্যাগি গ্রিনের মর্যাদা রক্ষায় অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার পুরো ক্যারিয়ারজুড়ে একটি ক্যাপই ব্যবহার করার রীতি অনুসরণ করেন।

এর আগে ব্র্যাডম্যানের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে ৪ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। আর তাঁর শেষ ব্যাগি গ্রিনটি ২০০৩ সালে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে, যা ২০০৮ সালে আবার ৪ লাখ ডলারে হাতবদল হয়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

আপডেট সময় ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬