ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মৌসুম শুরুর আগে হ্যামস্ট্রিং চোটে পড়লেন মেসি, পুয়ের্তো রিকো প্রস্তুতি ম্যাচ স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি মৌসুম শুরুর আগেই হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। এর ফলে ইন্টার মায়ামির প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ পুয়ের্তো রিকোর ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের সঙ্গে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, মেসির চোট কত দ্রুত সারে তার ওপর নির্ভর করছে, তাই এখন ঠিক বলা যাচ্ছে না কখন তিনি অনুশীলন বা ম্যাচে ফিরবেন। মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে, তার হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পড়েছে।

মেসি নিজের ভিডিও বার্তায় পুয়ের্তো রিকোর ভক্তদের উদ্দেশে বলেন, আমার মাংসপেশিতে টান পড়ায় আমরা পূর্বনির্ধারিত ম্যাচ বাতিল করেছি। আশা করি পরবর্তীতে এটি পুনরায় আয়োজন করা হবে। শিগগিরই আপনার দেশে ভ্রমণে যাব, সবাইকে উষ্ণ আলিঙ্গন।

২০২৫ সালের এমএলএস মৌসুমে ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে ইতিহাস গড়েছিল, দল প্রথমবার লিগ শিরোপা জিতেছে। মেসি সেই মৌসুমে গোল্ডেন বুট এবং সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) খেতাবও জিতেছেন। নতুন মৌসুম শুরু হওয়ার আগে এই চোট দলে বড় ধাক্কা দিতে পারে।

মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসির সঙ্গে মাঠে নামবে। তবে মেসির অবস্থা ঠিক না হওয়ায় তার উপস্থিতি নির্ধারিত নয়। ক্লাব জানিয়েছে, পুয়ের্তো রিকোর ম্যাচ পুনঃনির্ধারণ করা হবে ২৬ ফেব্রুয়ারি।

মেসি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর মায়ামিকে প্রথম ট্রফি জিতিয়েছেন। সেই থেকে তিনি দলের সেরা গোলদাতা ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত। এবারও তার ফিটনেস নিয়েই নতুন মৌসুমের খেলা দর্শকদের জন্য উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মৌসুম শুরুর আগে হ্যামস্ট্রিং চোটে পড়লেন মেসি, পুয়ের্তো রিকো প্রস্তুতি ম্যাচ স্থগিত

আপডেট সময় ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬