ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‘মহারাজ’ হতে চলেছেন রাজকুমার রাও, সৌরভের চরিত্রে অভিনয়ে বললেন- ‘খুব নার্ভাস লাগছে’

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নাম সৌরভ গাঙ্গুলি। মাঠে তার নেতৃত্ব, দৃঢ়তা আর সাহসিকতা তাকে পৌঁছে দিয়েছে কিংবদন্তির কাতারে। সেই বর্ণময় জীবনের গল্প এবার ধরা দিচ্ছে সেলুলয়েডে। বহু আলোচনার পর অবশেষে জানা গেল- সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও।

সৌরভের ভূমিকায় অভিনয়ের বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছেন রাজকুমার নিজেই। অভিনেতার ভাষায়, “আমি সত্যিই খুব নার্ভাস। এটা এক ধরনের গুরুদায়িত্ব। তবে একইসঙ্গে কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এত বড় মাপের একজন মানুষের চরিত্রে আমাকে ভাবা হয়েছে, এটি আমার জন্য সত্যিই গর্বের।”

‘দাদা’র চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না রাজকুমার। বাংলা ভাষা আয়ত্ত করার জন্য তিনি স্ত্রী পত্রলেখার কাছ থেকে নিয়মিত উচ্চারণের অনুশীলন করছেন। পাশাপাশি সৌরভের জীবনী, খেলার কৌশল এবং সময়কালীন নানা ঘটনা নিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। শুধু ভাষা নয়- ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতেই নিজেকে দক্ষ করে তুলতে নিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ।

রাজকুমার রাও বলেন, “আমি জানি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তবে গোটা যাত্রাটা আমি উপভোগ করতে চাই। সৌরভ গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন ভারতীয় হিসেবে আমার জন্যও এক বিশাল চ্যালেঞ্জ।”

ছবিটি পরিচালনা করছেন প্রশংসিত নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনায় রয়েছেন লাভ রঞ্জন। এখনো চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা না হলেও রাজকুমার ও সৌরভ- এই দুই তারকার ভক্তদের মধ্যে ইতোমধ্যেই দেখা যাচ্ছে প্রবল উৎসাহ ও আগ্রহ।

অভিনয়ে নিষ্ঠা ও চরিত্র অনুধাবনে রাজকুমার রাওয়ের মানসিকতা সিনেমাপ্রেমীদের জন্য নিশ্চয়ই ভালো কিছু আশা করার ইঙ্গিত দিচ্ছে। আর সৌরভ গাঙ্গুলির জীবন যেমন ছিল চ্যালেঞ্জে ভরা, তেমনি এই চরিত্রে নিজেকে ঢেলে দিতে গিয়ে অভিনেতার অনুভবটাও যে গভীর, তা বলাই বাহুল্য।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

‘মহারাজ’ হতে চলেছেন রাজকুমার রাও, সৌরভের চরিত্রে অভিনয়ে বললেন- ‘খুব নার্ভাস লাগছে’

আপডেট সময় ০৫:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫