ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

জামদানিতে নজর কাড়লেন রুনা খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনয়ের পাশাপাশি নিজের রুচিশীল উপস্থিতি দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। বড় পর্দা, টেলিভিশন কিংবা ওটিটি, সব মাধ্যমেই নিজের অভিনয়গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে নতুন লুকে ধরা দিয়ে নজর কাড়লেন রুনা খান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, স্নিগ্ধ সি-গ্রিন রঙের নকশা করা একটি জামদানি শাড়িতে মোড়ানো রুনা খানকে।

এই ক্লাসিক সাজে তিনি কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে রেখেছেন ছোট একটি লাল টিপ। সহজ কিন্তু আভিজাত্যে ভরা এই লুকের সঙ্গে তার মিষ্টি হাসি মুহূর্তেই মুগ্ধ করেছে ভক্তদের।

ছবির ক্যাপশনে রুনা খান যুক্ত করেছেন কবিতার পঙ্‌ক্তি-
‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

ছবি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, “শাড়িতেই বাঙালি নারী সবচেয়ে সুন্দর,” আবার কেউ মন্তব্য করেছেন, “আপনাকে আজ যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি মনে হচ্ছে।”

উল্লেখ্য, টেলিভিশন নাটকের মাধ্যমে রুনা খানের অভিনয়জীবন শুরু। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। পাশাপাশি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ‘ছিটকিনি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর সম্মাননা পান।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

জামদানিতে নজর কাড়লেন রুনা খান

আপডেট সময় ১০:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫