ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

হাসপাতালে ভর্তি কিরণ রাও, সফল অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক কিরণ রাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারও করতে হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে কয়েকটি ছবি পোস্ট করেন কিরণ রাও। ছবিতে তার কব্জিতে হাসপাতালের পরিচয়পত্র দেখা যায়, যেখানে নাম লেখা রয়েছে, ‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে লক্ষ্য করা যায়, তার ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে।

কিরণ জানান, একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণে তার ঠোঁট ফুলে যায়। তবে বিষয়টি গুরুতর না হলেও চিকিৎসকেরা সতর্কতার সঙ্গে তা পর্যবেক্ষণ করেন।

নিজের অসুস্থতা নিয়ে বেশ রসিকতার সঙ্গেই কথা বলেছেন কিরণ রাও। তিনি লিখেছেন, ‘আমি ২০২৬ সালকে দারুণভাবে উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে বুঝিয়ে দিল, এবার একটু ধীরে চলাই ভালো। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’

তিনি জানান, চিকিৎসকদের তৎপরতায় সফলভাবে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়েছে এবং অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়াটি তিনি প্রায় টেরই পাননি।

ফোলা ঠোঁট নিয়ে মজা করে কিরণ লেখেন, ‘অ্যালার্জির কারণে ঠোঁট এতটাই ফুলে গিয়েছিল যে বন্ধুরা আমাকে দেখে হাসাহাসি করছিল। দুর্ভাগ্যবশত, সেটা আবার স্বাভাবিক হয়ে গেছে!’ এরপরই তিনি জানান, বর্তমানে তিনি বাড়ি ফিরেছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

পোস্টের শেষ অংশে কিরণ রাও আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘২০২৫ যেমন আমার প্রতি দয়ালু ছিল, আশা করছি ২০২৬ সালও তেমনই থাকবে।’

তার এই পোস্টের পর ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

হাসপাতালে ভর্তি কিরণ রাও, সফল অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

আপডেট সময় ০৯:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫