ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

শীতের হিমেল ছোঁয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতির জানালা খুলে গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের। রাজধানীর এই মৃদু শীত তাকে ফিরিয়ে নিয়ে গেছে হাজার মাইল দূরের মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো এক শীতল, বরফঘেরা সময়ের কাছে।

বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা আজও যেন তার মনে রয়ে গেছে এক অপার্থিব সাদা জাদুর মতো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সেই দিনের কয়েকটি ছবি শেয়ার করেছেন সাফা কবির। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে উঠে এসেছে তার আবেগমাখা স্মৃতিচারণ।

সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় আর জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’ তিনি আরও জানান, ‘হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও চারপাশটা ছিল একেবারে স্বচ্ছ সাদা জাদুর মতো। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে।’

ভবিষ্যতে আবারও সেই অনুভূতি ফিরে পাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আশা করি কোনো একদিন আবারও অলবানিতে ফিরে গিয়ে সেই অভিজ্ঞতা নতুন করে অনুভব করতে পারব।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারে ঢাকা প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা কবির যেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছেন। তার এই স্মৃতিকাতর ও নান্দনিক পোস্টে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঘরও ভরে উঠেছে ভালোবাসা আর মুগ্ধতায়।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’

আপডেট সময় ০৫:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫