ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

‘দ্য রাজাসাব’ ভরাডুবি: প্রভাস ভক্তদের ক্ষোভের মুখে পরিচালক মারুথি

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

প্যান-ইন্ডিয়া তারকা প্রভাসের বহুল আলোচিত সিনেমা *দ্য রাজাসাব* মুক্তির পর প্রত্যাশিত সাফল্য তো পায়ইনি, উল্টো বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। গত ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসবকে ঘিরে মুক্তি পাওয়া প্রায় ৪৫০ কোটি টাকা বাজেটের এই হরর–কমেডি সিনেমাটি শেষ পর্যন্ত ‘মেজর ফ্লপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। আর সিনেমার এই ব্যর্থতার দায় গিয়ে পড়েছে নির্মাতা মারুথির কাঁধে- যার জেরে প্রভাসের একাংশ ভক্তের রোষানলে পড়েছেন তিনি।

সিনেমা মুক্তির আগে প্রভাসকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু সিনেমাটি দর্শক ও সমালোচকদের মন জিততে না পারায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক ট্রোলিং। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ট্রোলিং ব্যক্তিগত হেনস্তায় রূপ নেয়। অভিযোগ উঠেছে, ক্ষুব্ধ ভক্তরা পরিকল্পিতভাবে পরিচালক মারুথিকে হয়রানি করছেন।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে মারুথির বাড়ির ঠিকানায় একের পর এক ‘ক্যাশ অন ডেলিভারি’ ভুয়া অর্ডার পাঠানো হচ্ছে। খাবার, নিত্যপণ্য এমনকি চিকিৎসা সামগ্রী পর্যন্ত অর্ডার করে বাড়িতে পাঠানো হয়। শুধু একদিনেই শতাধিক ভুয়া অর্ডার পৌঁছেছে বলে জানা গেছে, যা বাড়ির নিরাপত্তাকর্মী ও ডেলিভারি কর্মীদের চরম বিড়ম্বনায় ফেলেছে।

এ বিষয়ে পরিচালক মারুথি স্পষ্ট করে জানিয়েছেন, এসব অর্ডারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি সংশ্লিষ্ট ডেলিভারি প্ল্যাটফর্মগুলোকে বিষয়টি অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভক্তদের এই তীব্র প্রতিক্রিয়ার পেছনে মারুথির একটি পুরোনো মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। সিনেমার প্রি–রিলিজ ইভেন্টে প্রভাসের ক্যারিয়ার বিশ্লেষণ করতে গিয়ে তিনি অভিনেতাকে ‘মিডিয়াম–রেঞ্জ হিরো’ বলে উল্লেখ করেছিলেন। সিনেমা ফ্লপ হওয়ার পর সেই মন্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল হলে ক্ষোভ আরও বেড়ে যায়। অনেক ভক্তের অভিযোগ, মারুথি প্রভাসের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় পরিচালক আপাতত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে নেটিজেনদের একাংশ এবং প্রভাসের শুভানুধ্যায়ীরা এ ধরনের ব্যক্তিগত আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করছেন। তাদের মতে, সিনেমার ব্যর্থতার দায় ব্যক্তিগতভাবে কাউকে হয়রানি করার মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে প্রভাসের হস্তক্ষেপে ভক্তদের শান্ত হওয়ার আহ্বানও উঠেছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

‘দ্য রাজাসাব’ ভরাডুবি: প্রভাস ভক্তদের ক্ষোভের মুখে পরিচালক মারুথি

আপডেট সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬