ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

মধ্যবিত্ত-উচ্চবিত্তের দ্বন্দ্বে নিশাত প্রিয়ম

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১২:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কাজের সংখ্যা কম হলেও প্রতিটি চরিত্রে স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের নজরে এসেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। নাটক ও ওটিটি- দুই মাধ্যমেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নতুন ধারাবাহিক নাটক *মিডল ক্লাস ফ্যামিলি* নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

এহসান এলাহী বাপ্পী ও আফনান শ্যামলের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকে তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজের বাস্তবতা, পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিলতা। সিরিয়ালটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন নজরুল ইসলাম রাজু। এতে ‘তুলি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।

গল্পে দেখা যাবে, তুলি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যার প্রেমিক মধ্যবিত্ত ঘরের সন্তান। সামাজিক অবস্থান, জীবনযাপন ও মানসিকতার পার্থক্য তাদের সম্পর্ককে প্রতিনিয়ত কঠিন পরীক্ষার মুখে ফেলে। চরিত্রটি প্রসঙ্গে নিশাত প্রিয়ম বলেন, ভালোবাসা থাকা সত্ত্বেও শ্রেণিগত বিভাজন কীভাবে মানুষের জীবনে সংকট তৈরি করে—সেটিই এই গল্পের মূল শক্তি। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের বাস্তব চিত্র খুব স্বাভাবিকভাবেই তুলে ধরা হয়েছে এখানে।

এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এমন একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। এজন্য তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম রাজু ও পরিচালকদ্বয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগেও রাজুর নির্দেশনায় ‘সিটি লাইফ’ ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি, যা তাঁর অভিনয়জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল।

শিগগিরই মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে মিডল ক্লাস ফ্যামিলি। এতে নিশাত প্রিয়মের বিপরীতে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ফ্যাকড়া’ ওয়েব ফিল্মে। এর আগে ‘মহানগর’ ও ‘অদৃশ্য’সহ বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মধ্যবিত্ত-উচ্চবিত্তের দ্বন্দ্বে নিশাত প্রিয়ম

আপডেট সময় ১২:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬