ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নওবা তাহিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের শোবিজ অঙ্গনে অল্প সময়েই পরিচিত মুখ হয়ে ওঠা অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় জগৎ ছাড়ার ঘোষণা দিয়েছেন। চার বছরের অভিনয় জীবনকে ইতি টেনে তিনি ধর্মীয় জীবন, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নওবা তাহিয়া। পোস্টে তিনি লেখেন, “মিডিয়ায় চার বছরের চমৎকার সফর শেষে আমি থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। বর্তমানে আমি আমার দ্বীন (ধর্ম), শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির মাঝে শান্তি খুঁজে পেয়েছি। জীবনের এই অধ্যায়টি এখন আমার কাছে সবচেয়ে সঠিক মনে হচ্ছে।”

নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে তিনি আরও জানান, ভবিষ্যতে তাকে আর কোনো নাটক, বিজ্ঞাপনচিত্র (টিভিসি) কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কোনো নতুন প্রজেক্টে দেখা যাবে না। তবে এরই মধ্যে যেসব কাজের শুটিং সম্পন্ন হয়েছে, সেগুলো প্রকাশ পেতে পারে বলে উল্লেখ করেন তিনি। এসব কাজের সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত নন বলেও জানান।

নওবা তাহিয়া চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ধারাবাহিকভাবে তিনি ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপুরাণ’ এবং ‘শুধু তুমি’র মতো একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান। পাশাপাশি জনপ্রিয় নাট্য সিরিজ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘কন্ট্রোল প্লাস জেড’ পর্বেও তার অভিনয় আলোচনায় আসে।

এর আগেও পড়াশোনার কারণে কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার সেটি যে সাময়িক নয়, বরং স্থায়ী বিদায়,সে কথাই স্পষ্ট করেছেন তিনি।

পোস্টের শেষাংশে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নওবা তাহিয়া বলেন, প্রাপ্ত ভালোবাসা ও সমর্থন তিনি আজীবন মনে রাখবেন। আপাতত নিজের ব্যক্তিগত জীবন, শিক্ষা এবং আত্মিক উন্নয়নেই পুরোপুরি মনোযোগ দিতে চান তিনি।

নতুন কথা//এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নওবা তাহিয়া

আপডেট সময় ০৫:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬