ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

‘বনলতা এক্সপ্রেস’ শুটিং জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে: সাবিলা নূর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সিনেমায় অভিষেক হয়ে গেলেও অভিনেত্রী সাবিলা নূর এর কাছে শুটিংয়ের প্রতিটি মুহূর্তই বিশেষ। নতুন তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শেষ করে সম্প্রতি তিনি জানান, এই অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সাবিলা নূর বলেন, “শুটিং প্রায় ২০ দিন ধরে চলেছে। পুরো টিমের সঙ্গে প্রথমবার কাজ করলাম। প্রতিদিনের কাজ সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছিল, কোনো চাপ অনুভব করিনি। পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়েছে এবং অভিজ্ঞতাটি সত্যিই অসাধারণ ছিল।”

‘বনলতা এক্সপ্রেস’ হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। পরিচালক তানিম নূরের পরিচালনায় সাবিলা জানান, উপন্যাসের ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে তিনি আনন্দিত হয়েছেন। শুটিং শেষ করে নিশ্চিত হয়েছেন যে, সিদ্ধান্তটা সঠিক ছিল।

সাবিলা বলেন, “মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছি। প্রতিটি দৃশ্যে শেখার সুযোগ ছিল। মেকআপ, কস্টিউম, রাইটার-সব বিভাগের সঙ্গে দারুণ বন্ধন তৈরি হয়েছিল। শুটিংয়ের শেষ দিন আমি ইমোশনাল হয়ে কান্না করেছি। এটি আমার জীবনের খুব মেমোরেবল এক অভিজ্ঞতা।”

শুটিং শেষ হলেও ব্যস্ততা শেষ হয়নি। সাবিলা এখন ‘গোলাম মামুন’ নামের একটি ওটিটি প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, এই প্রজেক্টে চরিত্রটিতে নতুন লেয়ার যোগ করতে হবে, তাই ওজন বৃদ্ধি ও শারীরিক প্রস্তুতি নিচ্ছেন।

নাটক জগৎ নিয়েও তাঁর অভিমত, “নাটকে এখন অনেক নতুন প্রতিভা কাজ করছে। ভালো নাটক এখনও হচ্ছে এবং দর্শক সেটা মনে রাখে। কখনো সুযোগ পেলেই আমি নাটকে ফিরতে চাই।”

সাবিলা আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সময়ের সঙ্গে তার ‘তাণ্ডব’ সিনেমার কাজ মিলেছিল, তাই মনোযোগ সিনেমায় বেশি ছিল। তিনি সবসময় সেই প্রজেক্টকে শুভেচ্ছা জানাবেন।

সাবিলা নূরের এই সাক্ষাৎকারে স্পষ্ট হলো, ‘বনলতা এক্সপ্রেস’ শুধু একটি সিনেমা নয়, বরং তাঁর ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

নতুন কথা//এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘বনলতা এক্সপ্রেস’ শুটিং জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে: সাবিলা নূর

আপডেট সময় ০২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬