ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা, অভিজ্ঞতা জানালেন তানজিন তিশা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে তার প্রথম সিনেমায় অভিনয়ের গুঞ্জন ঘিরে ছিল নানা আলোচনা। অবশেষে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির অগ্রগতি, মুক্তির সম্ভাবনা এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তানজিন তিশা জানান, তার প্রথম সিনেমাটির শুটিংয়ের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে বাকি ২০ শতাংশ কাজ এখনো শেষ করা যায়নি মূলত শিডিউল জটিলতার কারণে। তিনি বলেন, ‘আমি প্রায় এক মাস আম্মুকে নিয়ে দেশের বাইরে ছিলাম। তারপরও সিনেমার বেশির ভাগ কাজ শেষ হয়েছে। শুধু ডেটের সমস্যার কারণে সামহাউ ২০ শতাংশ কাজ বাকি রয়ে গেছে।’

তিনি আরও জানান, সিনেমাটির মূল আকর্ষণ গানগুলোর শুটিং এখনো বাকি রয়েছে। তিশা বলেন, ‘গানগুলোর কাজ এখনো হয়নি। যেহেতু এটা আমার জীবনের প্রথম বড় পর্দার সিনেমা, আর দর্শকরাও অনেক দিন ধরে অপেক্ষা করছে, তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেদিন সবার ডেট মিলবে, সেদিনই গানগুলোর শুটিং শেষ করা হবে।’

মুক্তির সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম।
‘ঈদে আসার সম্ভাবনা আমার মনে হয় নেই। কারণ আমার নিজের কিছু পরিকল্পনা আছে, আবার শাকিব ভাইয়ারও আলাদা শিডিউল রয়েছে। যেহেতু ডেট মিলছে না, তাই গান শেষ করে ঈদে মুক্তি দেওয়া কঠিন। আশা করছি, ইনশাআল্লাহ আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।’

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তানজিন তিশা জানান, বাস্তবে শাকিব খান তাকে ভীষণভাবে মুগ্ধ করেছেন। তার পেশাদারিত্বের প্রশংসা করে তিশা বলেন, ‘শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট। দূর থেকে আমরা অনেক কিছু বলি, কারণ বলতে ভালো লাগে। কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টা একদম উল্টো। আমি ভাবিনি তিনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন। কিন্তু দেখেছি, কাজ নিয়ে তার সিরিয়াসনেস অনেক বেশি।’

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে, এমন খবরে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে প্রতিদিন। শাকিব খানের সঙ্গে তার নতুন জুটি কতটা সাড়া ফেলতে পারে, সে অপেক্ষায় এখন ভক্তরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা, অভিজ্ঞতা জানালেন তানজিন তিশা

আপডেট সময় ০৫:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬