ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক: নির্মাতা আশফাক নিপুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশে দেশের সাধারণ জনগণের সঙ্গে মিলেমিশে ভোট প্রদান করছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে ভোট কেন্দ্রে পৌঁছান নিপুন। দীর্ঘ লাইনের কারণে তার পালা আসে সকাল ৮:১০ মিনিটে। ভোটকেন্দ্রে উপস্থিতির সময় মনোরম আবহাওয়া, উৎসাহী ভোটার এবং আন্তরিক কর্মকর্তাদের দেখে তিনি অভিভূত হন।

ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ভোট দেওয়া শেষ। এই প্রক্রিয়ার অংশ হতে পেরে আমি আনন্দিত। তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক। সবাই ভোট দিন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

তিনি আরও জানিয়েছেন, ভোটকেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ, যা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক উদাহরণ।

উল্লেখ্য, সারাদেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো, ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক: নির্মাতা আশফাক নিপুন

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬