ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

আলভীর সন্ধান মিলছে না, আত্মহত্যার মামলায় গোপনে থাকার আশঙ্কা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকে অদৃশ্য হয়ে গেছেন। মামলার পর থেকে আলভী জনসমক্ষে দেখা দিচ্ছেন না। গত রোববার বিকেলে নেপাল থেকে দেশে ফেরার কথা থাকলেও তিনি এখনও গণমাধ্যমের সামনে উপস্থিত হননি; এমনকি স্ত্রীর শেষ বিদায়েও ছিলেন অনুপস্থিত।

বর্তমানে আলভীর অনুপস্থিতি শোবিজ অঙ্গনে ধোঁয়াশা ও উত্তেজনা তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে তীব্র সমালোচনা করছেন এবং তার বর্তমান অবস্থান জানতে চেয়ে প্রশ্ন তুলছেন।

সূত্র জানায়, আলভীর ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে ডিজেবল অবস্থায় রয়েছে। আজ সকালেও তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল সক্রিয় দেখা গেলেও বর্তমানে তা ডিঅ্যাকটিভ দেখাচ্ছে। তার ব্যক্তিগত মোবাইলেও একাধিকবার কল করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

ইকরার মৃত্যুর সময় আলভী নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন। সেখানে তার সঙ্গে একজন পরিচিত ব্যক্তির সম্পর্কের বিষয়ও শোনা গেছে, যা দীর্ঘদিন ধরে স্ত্রী-স্বামীর মধ্যে পারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

দেশে ফেরার পর আলভী জানিয়েছিলেন, তিনি গণমাধ্যমের সামনে এসে বিস্তারিত বক্তব্য দেবেন। তবে নির্ধারিত সময়ে দেশে ফিরে গেলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে, মামলার আইনি জটিলতা এড়াতে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলভীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সংবাদ সম্মেলনের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মিরপুরের ডিওএইচএস এলাকায় নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে ইকরার আত্মহত্যা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় প্রধান আসামি করা হয়েছে আলভীকে। দেশে ফেরলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

আলভীর সন্ধান মিলছে না, আত্মহত্যার মামলায় গোপনে থাকার আশঙ্কা

আপডেট সময় ০৪:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬