ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামেই বেশি পরিচিত। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাকে এ বছরের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ঘোষণার কয়েক ঘণ্টা পরই সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন হানিফ সংকেত। সেখানে তিনি এই অর্জনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়ে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে সংস্কৃতি ক্ষেত্রে ‘স্বাধীনতা পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা তার জন্য অত্যন্ত সম্মানের। তবে এই অর্জন তিনি নিজের একার নয় বলে উল্লেখ করেন। দীর্ঘ সাংস্কৃতিক যাত্রাপথে যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, এই সম্মান তাদের সবার বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি এই পুরস্কার দেশের লক্ষ-কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানান।

পোস্টে হানিফ সংকেত আরও বলেন, তিনি বিশ্বাস করেন সুস্থ সংস্কৃতির চর্চাই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং একটি দেশকে বিশ্বের সামনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারে। তাই আমৃত্যু তিনি সুস্থ ও ইতিবাচক সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে চান। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এর জন্য মনোনীত করা হয়েছে। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হানিফ সংকেতের পাশাপাশি প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬